ইমরান খান জামিনে মুক্তি পেলে আপত্তি নেই: বিলাওয়াল

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সম্ভাব্য জামিন প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি। তিনি বলেছেন, আদালত যদি ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পিপিপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জামিন হচ্ছে একজন নাগরিকের আইনগত অধিকার। যদি আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিন দেয়, আমি বা আমার দল তা চ্যালেঞ্জ করবো না।” তিনি আরও যোগ করেন, “পাকিস্তানে প্রত্যেকটি মামলাই যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হওয়া উচিত।”

এদিকে, পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান জানিয়েছেন, আসন্ন ১১ জুন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ‘আল-কাদির ট্রাস্ট’ দুর্নীতি মামলায় তাঁদের দণ্ড বাতিল ও জামিনের আবেদন নিয়ে শুনানি হবে। গওহর আলী খান আশাবাদ ব্যক্ত করেন, ইমরান খান সেদিন জামিন পেতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন