ঢাকা নিউজ
ক্ষমতার দাপটে স্কুলের এডহক কমিটি আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটনের বিরুদ্ধে

ক্ষমতার দাপটে স্কুলের এডহক কমিটি আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটনের বিরুদ্ধে

সভাপতি পদে হাবিবুর রহমান রনির নাম প্রস্তাব, কমিটি গঠন নিয়ে অভিভাবক-সচেতন মহলে প্রশ্নতাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সরকারি বরাদ্দে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগের মধ্যেই পরিচালনা কমিটির সভাপতি পদকে ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা ও অভিযোগ দেখা দিয়েছে।স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান রনির নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। হাবিবুর রহমান রনি বর্তমানে তালজাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয়দের মতে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে হাবিবুর রহমান রনিকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে দেখতে আগ্রহী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার পরিবেশকে অগ্রাধিকার দেবেন।জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুত করা প্রস্তাবিত তালিকায় সভাপতি পদে হাবিবুর রহমান রনিসহ একাধিক ব্যক্তির নাম সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।অভিযোগ উঠেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে এডহক কমিটি গঠন প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা করছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের সভাপতি পদে নিজে দায়িত্ব নেওয়ার আগ্রহ থেকেই তিনি কমিটি গঠন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন।এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, সারওয়ার আলম লিটন বর্তমানে আরও দুটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে নতুন করে তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে তাঁর আগ্রহকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। একাধিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকা একজন ব্যক্তি একই সঙ্গে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চাইলে তা কতটা যৌক্তিক—এ নিয়েও আলোচনা চলছে।অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, কোনো রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন প্রক্রিয়া আটকে রাখা উচিত নয়। তাদের মতে, বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অভিভাবকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছভাবে কমিটি গঠন করা প্রয়োজন।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিদ্যালয়ের কমিটি গঠনের বিষয়টি সরকারি বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের স্বার্থ ও প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে।তবে এসব অভিযোগের বিষয়ে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার আলম লিটনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের দাবি, দ্রুত জটিলতার অবসান ঘটিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিধিসম্মতভাবে তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হোক।
২৬ জুলাই ২০২৬

আন্তর্জাতিক বাজারে দ্রুত কমছে তেলের দাম, ফিরেছে যুদ্ধপূর্ব অবস্থায়

আন্তর্জাতিক বাজারে দ্রুত কমছে তেলের দাম, ফিরেছে যুদ্ধপূর্ব অবস্থায়

ক্ষমতার দাপটে স্কুলের এডহক কমিটি আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটনের বিরুদ্ধে

ক্ষমতার দাপটে স্কুলের এডহক কমিটি আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটনের বিরুদ্ধে

চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাজলা ক্রিকেট কার্নিভাল সম্পন্ন

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাজলা ক্রিকেট কার্নিভাল সম্পন্ন

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ইরানকে বড় অর্থনৈতিক মূল্যের হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানকে বড় অর্থনৈতিক মূল্যের হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

কামাল আতাতুর্কের পর তুরস্কের ক্ষমতার শীর্ষে এরদোগানের উত্থান

কামাল আতাতুর্কের পর তুরস্কের ক্ষমতার শীর্ষে এরদোগানের উত্থান

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা হাসপাতালে সোলার প্যানেল স্থাপন

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা হাসপাতালে সোলার প্যানেল স্থাপন

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, ২৯ জুন হিউস্টনে মহারণ

নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, ২৯ জুন হিউস্টনে মহারণ

রাতে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পূজামন্ডপ পরিদর্শন করেন মো: মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, পাবনা

রাতে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পূজামন্ডপ পরিদর্শন করেন মো: মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, পাবনা

সুজানগর উপজেলায়   পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড

সুজানগর উপজেলায় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড

পাবনা সদর উপজেলায়   পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পাবনা সদর উপজেলায় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পাবনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ফরহাদ পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন

পাবনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ফরহাদ পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন

সুজানগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন

সুজানগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন

পাবনায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি

পাবনায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

‎টাকা চুরির অভিযোগে মারধর, খুঁটিতে বাঁধা যুবকের মিলল মরদেহ আটক ২

‎টাকা চুরির অভিযোগে মারধর, খুঁটিতে বাঁধা যুবকের মিলল মরদেহ আটক ২

মাদক ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিব

মাদক ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিব

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা ৭ মিলিয়ন ঘনফুট

নেইমারের ৯৮১ দিন পর আবেগঘন প্রত্যাবর্তন, জোড়া গোলে ভিনির রাজত্ব

ব্রাজিল ফুটবলে এখন চলছে নতুন এক 'জুনিয়রের' রাজত্ব। দীর্ঘ ৯৮১ দিন পর চোট কাটিয়ে নেইমার জুনিয়র যখন সেলেসাওদের হলুদ জার্সিতে মাঠে ফিরলেন, ততক্ষণে তার সিংহাসন যেন অন্য কেউ দখল করে নিয়েছে। চোটের কারণে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে যখন ৩৪ বছর বয়সী নেইমার মাঠে নামেন, তখন গ্যালারিজুড়ে 'নেইমার-নেইমার' ধ্বনিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে এই প্রত্যাবর্তনের গল্পের আড়ালে আরও বড় সত্য হলো, নেইমারকে ছাড়াও এখন অনায়াসে জিততে পারে ব্রাজিল; কারণ দলের আক্রমণভাগের আলো এখন কেড়ে নিচ্ছেন আরেক জুনিয়র—ভিনিসিয়াস জুনিয়র।স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ব্রাজিলের হাতের মুঠোয় চলে আসার পর কোচ কার্লো আনচেলোত্তি মাঠে নামান পাঁচ সপ্তাহের চোট কাটিয়ে ফেরা নেইমারকে। ২০২৩ সালের পর এটিই ছিল নেইমারের প্রথম আন্তর্জাতিক এবং বিশ্বকাপের মঞ্চে ১৪ নম্বর ম্যাচ। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে কটাক্ষ করে ‘ওয়ার্ক ফ্রম হোম খেলোয়াড়’ বলে মন্তব্য করেছিলেন। বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমে নেইমার যেন সেই সমালোচনারই কড়া জবাব দিলেন।এক সময় সেলেসাওদের পুরো আক্রমণভাগ নেইমার-নির্ভর হলেও, চলতি বিশ্বকাপে দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। দলের হাল এখন শক্ত হাতে কাঁধে তুলে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর মতো স্কটল্যান্ডের বিপক্ষেও তার গতি ও চোখধাঁধানো ড্রিবলিং বারবার বিপাকে ফেলেছে স্কটিশ রক্ষণভাগকে। এই ম্যাচেও তিনি দলের হয়ে চমৎকার জোড়া গোল করেছেন।চলতি বিশ্বকাপের ম্যাচগুলো এবং বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষের লড়াই স্পষ্ট করে দিয়েছে যে, ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যতের মূল কাণ্ডারী এখন ভিনিসিয়াস জুনিয়র। অবশ্য নেইমারের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচের মানসিকতা এখনও দলের জন্য এক বিশাল অনুপ্রেরণা ও বাড়তি শক্তি। ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তোলার মিশন নিয়ে আসা ব্রাজিলের এই যাত্রায় নেইমারের ফেরা যেমন বড় খবর, তেমনি বিশ্ব ফুটবল এখন বুঁদ হয়ে আছে নতুন জুনিয়রের জাদুকরী রাজত্বে।

নেইমারের ৯৮১ দিন পর আবেগঘন প্রত্যাবর্তন, জোড়া গোলে ভিনির রাজত্ব
১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম
ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ০ জন