ঢাকা নিউজ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই ঐতিহাসিক নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা চুক্তির সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরও ঘোষণা দেন যে, আগামী শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে।একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সফলভাবে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটানোর ব্যাপারে তার ব্যক্তিগত ও প্রশাসনিক অঙ্গীকার প্রদর্শন করতে এই নথিতে সরাসরি স্বাক্ষর করার আগ্রহ প্রকাশ করেছিলেন। চুক্তির পরবর্তী প্রক্রিয়া হিসেবে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সশরীরে যাবেন এবং খুব শিগগিরই এই চুক্তির পূর্ণাঙ্গ পাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।এদিকে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় একে ‘চূড়ান্ত বিজয়ের পথে বড় পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লেখেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘ঐতিহাসিক প্রতিরোধের’ পর দেশ এখন চূড়ান্ত বিজয়ের পথে এক নতুন ধাপে পা রাখল।আন্তর্জাতিক অঙ্গনে এই চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলেও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে এখন পর্যন্ত ইরানের সরকারি বা কূটনৈতিক পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি প্রকাশ করা হয়নি।
১৬ জুন ২০২৬

চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাজলা ক্রিকেট কার্নিভাল সম্পন্ন

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাজলা ক্রিকেট কার্নিভাল সম্পন্ন

ইরানকে বড় অর্থনৈতিক মূল্যের হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানকে বড় অর্থনৈতিক মূল্যের হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা হাসপাতালে সোলার প্যানেল স্থাপন

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা হাসপাতালে সোলার প্যানেল স্থাপন

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

জয়পুরহাটে আরবিপিএল: প্রিয় অঙ্গনে সাবেকদের মিলনমেলায় চ্যাম্পিয়ন ১৮ ব্যাচ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবিত কাঠামো ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবিত কাঠামো ফাঁস

ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে টোল আদায় শুরু ইরানের: এক জাহাজ থেকেই নিল ২০ লাখ ডলার

হরমুজ প্রণালিতে টোল আদায় শুরু ইরানের: এক জাহাজ থেকেই নিল ২০ লাখ ডলার

 ইরানের মাটিতে মার্কিন বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: এক পাইলট উদ্ধার

ইরানের মাটিতে মার্কিন বিশেষ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান: এক পাইলট উদ্ধার

পাকিস্তান বানাচ্ছে আমেরিকায় আঘাত হানার ক্ষেপণাস্ত্র: দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

পাকিস্তান বানাচ্ছে আমেরিকায় আঘাত হানার ক্ষেপণাস্ত্র: দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানি দিচ্ছে সরকার

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানি দিচ্ছে সরকার

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে চান আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে চান আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ

দেশের ৮৭ হাসপাতালে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৮৭ হাসপাতালে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ীতে গভীর রাতে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি

রাজবাড়ীতে গভীর রাতে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি

উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য বলে মন্তব্য ড. খন্দকার মারুফের

উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য বলে মন্তব্য ড. খন্দকার মারুফের

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

দিনাজপুরে নদীতে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের করুণ মৃত্যু

দিনাজপুরে নদীতে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের করুণ মৃত্যু

কৃষি সাংবাদিকতায় সেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন যুগান্তরের ইয়াসিন রহমান

কৃষি সাংবাদিকতায় সেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন যুগান্তরের ইয়াসিন রহমান

বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখেই ৫০ হাজার ডলার আয় করছেন দুই যুবক

বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখেই ৫০ হাজার ডলার আয় করছেন দুই যুবক

আন্তর্জাতিক বাজারে দ্রুত কমছে তেলের দাম, ফিরেছে যুদ্ধপূর্ব অবস্থায়

আন্তর্জাতিক বাজারে দ্রুত কমছে তেলের দাম, ফিরেছে যুদ্ধপূর্ব অবস্থায়

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে চান আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ

২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ইউরোপের ট্রান্সফার বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘জিজান্তেস এফসি’-র তথ্য অনুযায়ী, বার্সেলোনায় খেলাকে নিজের ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে দেখছেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছেন আলভারেজ। লিওনেল মেসির কাছ থেকে বার্সেলোনা শহর ও ক্লাবের ঐতিহ্য সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতার কথা শোনার পর কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার আগ্রহ আরও বেড়েছে তার।ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাব—রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং আর্সেনাল আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখালেও তিনি বার্সেলোনাকেই নিজের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছেন। ফলে সম্ভাব্য এই দলবদল নিয়ে বার্সেলোনা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। কাতালান ক্লাবের কর্মকর্তারা ইতোমধ্যে আলভারেজকে দলে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। তবে চলমান বিশ্বকাপের কারণে তারা আপাতত কোনো তাড়াহুড়া করতে চাইছে না।বিশ্বকাপ শেষ হওয়ার পর আলভারেজের জন্য প্রায় ১৩০ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। যদিও এই ট্রান্সফার সহজ হবে না, কারণ আতলেতিকো মাদ্রিদ তাদের অন্যতম সেরা তারকাকে ছাড়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। স্প্যানিশ ক্লাবটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলভারেজকে দলে নিতে চাইলে তার চুক্তিতে উল্লেখ থাকা ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পূরণ করতে হবে। ফলে বার্সেলোনার আগ্রহ থাকা সত্ত্বেও এই সম্ভাব্য দলবদল শেষ পর্যন্ত কতটা বাস্তব রূপ পায়, সেটিই এখন দেখার বিষয়।

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে চান আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ
১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম
ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় গ্যাস মূল্যে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন